• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

শেরপুরে দুর্নীতি দমন কমিশনের গণশুনানি ৮ সেপ্টেম্বর

সুলতানা আহমেদ ময়না বিশেষ প্রতিনিধি শেরপুর। / ২৭৮ Time View
Update : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

সুলতান আহমেদ ময়না (শেরপুর):“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই স্লোগানকে সামনে রেখে শেরপুর জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশনের গণশুনানি। আগামী ৮ সেপ্টেম্বর ২০২৫, সোমবার সকাল ৯টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ গণশুনানি অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্নীতি দমন কমিশনের মাননীয় কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।

গণশুনানিতে শেরপুর সদরের যেকোনো সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সেবা গ্রহণকালে ঘুষ, দুর্নীতি বা হয়রানির শিকার নাগরিকরা তাদের অভিযোগ উপস্থাপন করতে পারবেন।

অভিযোগ গ্রহণের জন্য গত ২৬ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর বিকাল ৫টা পর্যন্ত শেরপুর শহরের থানা মোড়, ডিসি গেইট ও খোয়ারপাড় ট্রাফিক বক্স এলাকায় বুথ স্থাপন করে ফরম বিতরণ করা হচ্ছে। এ সময়ের মধ্যে অভিযোগপত্র জমা দেওয়া নাগরিকরা ৮ সেপ্টেম্বরের গণশুনানিতে তাদের বক্তব্য তুলে ধরতে পারবেন।

অভিযোগ গ্রহণ ও ফরম বিতরণ কার্যক্রমে উপস্থিত থাকবেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় জামালপুরের সহকারী পরিচালক মোঃ কামরুজ্জামান, উপসহকারী পরিচালক মোঃ জিহাদুল ইসলাম ও উপসহকারী পরিচালক মোঃ আতিউর রহমান।

গণশুনানিতে আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে দুর্নীতির অপরাধ, অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচার, ক্ষমতার অপব্যবহার এবং সরকারি সম্পদ ও অর্থ আত্মসাৎ।

এ আয়োজন যৌথভাবে করছে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় জামালপুর ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, শেরপুর। সহযোগিতায় রয়েছে জেলা প্রশাসন, শেরপুর।

যোগাযোগের ঠিকানা:
উপপরিচালক, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, জামালপুর।
মোবাইল: ০১৭৬০-৯৯২৫৮৬,
ই-মেইল: dd.ido.jamalpur@acc.org.bd
শেরপুর জেলায় তিনটি বুথে শেরপুর জেলা স্কাউট ও দুর্নীতি দমন কমিশনের শেরপুর জেলার সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোঃ তপন সারোয়ার উপস্থিত থেকে সহযোগিতা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category