• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

ভারতে আটক ১৫ বাংলাদেশি নাগরিককে সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ

সাতক্ষীরা প্রতিনিধি / ১৩২ Time View
Update : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

সাতক্ষীরা প্রতিনিধি:ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) হাতে আটক ১৫ বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) রাত ৮টা ১০ মিনিটে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের হাকিমপুর চেকপোস্ট এলাকায় এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

বহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে অবৈধভাবে ভারত প্রবেশের সময় হাকিমপুর চেকপোস্ট এলাকায় বিএসএফ তাদের আটক করে। আটককৃতদের মধ্যে সাতক্ষীরা, খুলনা ও পিরোজপুর জেলার পুরুষ, নারী ও শিশুসহ মোট ১৫ জন রয়েছেন। পরদিন বিএসএফের আমুদিয়া কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর দিবাজ্যোতি ডলি এবং বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির তলুইগাছা বিওপি কমান্ডার আবুল কাশেমের উপস্থিতিতে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়। পরে বিজিবির একটি টহলদল আটককৃতদের নিয়ে সাতক্ষীরা সদর থানায় হাজির হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন- সাতক্ষীরা শ্যামনগরের পশ্চিম কৈখালী গ্রামের আব্দুর রব সরদারের ছেলে মোঃ সেকেন্দার হোসেন (৩৩), শ্যামনগরের নকিপুর গ্রামের কালাচাঁদ গাজীর ছেলে মোঃ আব্দুল্লা গাজী (৩৮), শ্যামনগরের যোগেন্দ্রনগর গ্রামের মোঃ সুজাত আলী গাজীর মেয়ে ঝর্ণা খাতুন (৩৮), পিরোজপুর জেলার খানাকুনিয়ারী গ্রামের এছাহাক মোল্লার ছেলে রুহুল আমিন (৪০), রুহুল আমিনের স্ত্রী শেফালী বেগম (৩৫), মেয়ে সুমাইয়া আক্তার (০৭), শ্যামনগরের কালিঞ্চি গোলাখালী এলাকার মিকাইল মোল্লার স্ত্রী মোছাঃ নাজমা বিবি (৩৩), মেয়ে মাহেরা আক্তার (০৬), ছেলে নাজমুল হাসান নাইম (১৬), মেয়ে মিনা (১৩), খুলনার বাটিয়াঘাটা কৃষ্ণনগর, জলমা এলাকর মৃত জিয়ারুল ইসলামের স্ত্রী মর্জিনা বেগম (৪৪), মেয়ে হাসিনা খাতুন (১০), শ্যামনগর নওয়াবেঁকীর পূর্ব বিড়ালক্ষী গ্রামের আবিয়ার রহমান শেখের মেয়ে মোছাঃ মাফুজা খাতুন (৩৪), মেয়ে তানিয়া সুলতানা (১০), ছেলে মাফুজ রহমান (০২)।

এব্যাপারে তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার আবুল কাশেম সাতক্ষীরা সদর থানার সাধারণ ডায়েরী করেছেন। জিডি নং-১৭২৬। তারিখ: ২৮/৮/২০২৫।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বলেন, বিএসএফের হাতে আটক ১৫ জন বাংলাদেশিকে বিজিবি থানায় হস্তান্তর করেছে। আমরা তাদের থানার হেফাজতে নিয়েছি। ইতোমধ্যে আটক ব্যক্তিদের নাম-ঠিকানা ও স্বভাব-চরিত্র যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট থানায় তথ্য পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রতিবেদন পাওয়ার পর বৈধ অভিভাবকদের জিম্মায় তাদের হস্তান্তরের ব্যবস্থা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category