• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

শেরপুরে সাংবাদিক হত্যা চেষ্টা মামলার আসামি ‘মাদক সম্রাট’ রাসেলসহ ৬ জন গ্রেপ্তার

সুলতানা আহমেদ ময়না বিশেষ প্রতিনিধি শেরপুর। / ১৪৪ Time View
Update : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

সুলতান আহমেদ ময়না (শেরপুর) প্রতিনিধি:শেরপুরের ঝিনাইগাতীতে সাংবাদিক খোরশেদ আলম হত্যা চেষ্টা মামলার মূল আসামি ও কুখ্যাত মাদক কারবারি ‘রাসেল বাহিনীর প্রধান’ রাসেলসহ ৬ জনকে মাদকসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে নলকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুড়া এলাকা থেকে রাসেলকে আটক করে ঝিনাইগাতী থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৩০ বোতল মদ জব্দ করা হয়। রাসেলের বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি ও সাংবাদিকের ওপর হামলাসহ মোট ১৯টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

একই রাতে পৃথক অভিযানে সাকিব, সেলিম, শাহাদাত ও আরমান নামে আরও চারজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২৫ বোতল মদ ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

এছাড়া সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা মো. মনির হোসেন নামে আরেক মাদক কারবারিকে আটক করে থানায় সোপর্দ করে।

ঝিনাইগাতী থানার ওসি মো. আল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে সাংবাদিক হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি রাসেলসহ মাদক কারবারিদের আটক করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় ইউএনও মো. আশরাফুল আলম রাসেল মাদক ও চোরাচালান দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানোর পরই এ অভিযান পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category