• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

সাভারে তুচ্ছ ঘটনায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা, আহত ২

নিজস্ব প্রতিবেদক / ২১৫ Time View
Update : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিমল রাজবংশী নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এসময় তাকে বাঁচাতে গেলে শিল্পী রানী ও সুশান্ত রাজবংশী নামে আরও দুজনকে পিটিয়ে আহত করে পালিয়ে যায় অভিযুক্তরা। এঘটনায় ভুক্তভোগীর পরিবার সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার বিকেলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার রাতে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া বাজার এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত বিমল রাজবংশীর সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে প্রতিবেশী নারায়ণ রাজবংশীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নারায়ণ রাজবংশী ও তার সহযোগীরা মিলে বিমল রাজবংশীকে পিটিয়ে হত্যা করেন। এসময় ঘটনাস্থলে বিমলকে বাঁচাতে গেলে শিল্পী রানী ও সুশান্ত রাজবংশী নামে আরও দুজনকে পিটিয়ে আহত করে হামলাকারীরা। খবর পুলিশ নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, ‘নিহতের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category