নিজস্ব প্রতিবেদক:ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান পিপিএম-এর নির্দেশনায় কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৭৫ লাখ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য উদ্ধার করেছে।
শনিবার (৩০ আগস্ট) সকালে বন্দ মান্দাইল এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক ভর্তি কসমেটিকস, ফেস ওয়াশ, ব্লেডসহ বিভিন্ন ভারতীয় পণ্য জব্দ করা হয়। এসময় নওগাঁ ও বরিশালের ৩ জনকে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত পণ্যের আনুমানিক মূল্য ৭৫,৩৬,২৮৮ টাকা। এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু হয়েছে।