নিজস্ব প্রতিবেদক: ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ) কর্তৃক বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক ও সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয়ের নির্দেশনায় ডিবি (দক্ষিণ) এর একটি চৌকস টিম কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে।
গত ৩০ আগস্ট ২০২৫ ইং তারিখ বিকেল ৫টা ৩৫ মিনিটের সময় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বাঘৈর এলাকা থেকে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলাম (২৪), পিতা-মোঃ নেওয়াজ আলী, মাতা-মোছাঃ ইয়াসমিন ওরফে কমলা বেগম, সাং-চরগুলগুলিয়া, থানা-সিরাজদিখান, জেলা-মুন্সীগঞ্জকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা নং-৭৮, তারিখ-৩০/০৮/২০২৫ খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণির ১০ (ক) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। বর্তমানে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।