• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

শেরপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাকিবুল আওয়াল পাপুল শেরপুর প্রতিনিধি / ৩৪৬ Time View
Update : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শেরপুর জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল সাড়ে ৭টায় শহরের রঘুনাথবাজারস্হ দলীয় কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে বিকেল সাড়ে ৪টায় দলীয় কার্যালয় সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় গিয়ে শেষ হয়।

পরে সেখানে জেলা বিএনপির আয়োজিত আলোচনা সভায় জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মামুনুর রশীদ পলাশের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ফজলুর রহমান তারা, মো. শফিকুল ইসলাম মাসুদ, অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান পিপি, আবু রায়হান রূপন ও প্রকৌশলী ফাহিম চৌধুরী, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এসএম শহিদুল ইসলাম ভিপি, সদস্য সচিব মো. সাইফুল ইসলাম, শহর বিএনপির সদস্য সচিব জাফর আলী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাশেম আহমেদ সিদ্দিকী বাবু।এসময় জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, বিএনপি জনগণের অধিকার আদায়ে দীর্ঘ ৪৭ বছরের সংগ্রাম ও ত্যাগের ইতিহাস বহন করছে। ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পরবর্তী সময়ে দেশের অবস্থা যখন ভালো চলছিল না তখন সেই আওয়ামীলীগের খন্দকার মোস্তাক শেখ মুজিবকে হত্যা করেছিলেন। তারপর দেশের অরাজকতা পরিস্থিতিতে জিয়াউর রহমান দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন।

এর আগে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল সহকারে এসে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category