• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

শেরপুরে গরুর হাটে হামলা, মাওলানা শফিকুল ইসলাম মুলু মুন্সির যোগসাজশের অভিযোগ

চীফ রিপোর্টার / ২৬৫৭ Time View
Update : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

চীফ রিপোর্টার: শেরপুর ব্রহ্মপুত্র ব্রীজপাড় গরুর বাজারে দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে বাজারের ক্রেতা-বিক্রেতারা আতঙ্কে ছত্রভঙ্গ হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, গরুর বাজারে বেচাকেনা শুরু হতেই মাওলানা শফিকুল ইসলাম মুলু মুন্সির নির্দেশে আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী দেশীয় অস্ত্র—রামদা, বল্লম, ক্রিস ও বাঁশের লাঠিশোঠা নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়। এতে বাজারে বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

বাজার কমিটির নেতৃবৃন্দ জানান, গত বৃহস্পতিবার আব্দুস সামাদের গরুর নিলাম স্থগিত হয়েছিল। শনিবার প্রশাসনের উদ্যোগে পুনরায় বাজারের ইজারা কার্যক্রম শুরু হলে মুলু মুন্সির নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা চালায়। এ সময় তিনি তার বড় ভাই, চরপক্ষীমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকবর আলীর পেট্রোল পাম্পে বসে আরও সন্ত্রাসী জড়ো করার চেষ্টা করেন।

স্থানীয়রা অভিযোগ করেন, এ ধরনের অপকর্মের মাধ্যমে বাজার কমিটির ওপর দোষ চাপানোর পরিকল্পনা করছে মুলু মুন্সি। সরেজমিনে ঘুরে দেখা যায়, আওয়ামী লীগের শাসনামলে তার ভাই আকবর আলীর সহযোগিতায় মুলু মুন্সি বিপুল সম্পদের মালিক হয়েছেন। বর্তমানে হাট-বাজারের নিয়ন্ত্রণ হাতছাড়া হয়ে যাওয়ায় খেলাফতে মজলিশ শেরপুর জেলা শাখার সভাপতির পরিচয় ব্যবহার করে বিভিন্ন দপ্তরে প্রভাব খাটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার পর সচেতন মহল এ ধরনের ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category