• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

শেরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ হেডকোয়ার্টার্সের সভা

সুলতানা আহমেদ ময়না বিশেষ প্রতিনিধি শেরপুর। / ১৯০ Time View
Update : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

সুলতান আহমেদ ময়না (শেরপুর):ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেরপুরসহ সারা দেশের পুলিশ কর্মকর্তাদের অংশগ্রহণে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইড সম্মেলন কক্ষে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম বিপিএম-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, পূজা মণ্ডপ ও আশপাশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধসহ সামগ্রিক প্রস্তুতি বিষয়ে বিস্তর আলোচনা করা হয়।

শেরপুর জেলা পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম সম্মেলন কক্ষ থেকে Cisco Video Conferencing System-এর মাধ্যমে সভায় যুক্ত ছিলেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, ডিআইও-১ খন্দকার মোঃ শহীদুল হকসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় দেশব্যাপী নিরাপদ পরিবেশে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে পুলিশের সর্বাত্মক প্রস্তুতির কথা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category