• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

শেরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপ পরিদর্শন করলেন পরিকল্পনা কমিশনের সদস্য

সুলতানা আহমেদ ময়না বিশেষ প্রতিনিধি শেরপুর। / ১৫১ Time View
Update : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

সুলতান আহমেদ ময়না (শেরপুর): শেরপুরে চলছে শারদীয় দুর্গাপূজার উচ্ছ্বাস ও আনন্দঘন পরিবেশ। শহরের বিভিন্ন পূজা মণ্ডপে ভক্ত-শুভার্থীদের ভিড়ে সৃষ্টি হয়েছে এক উৎসবমুখর আমেজ। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যায় শেরপুর শহরের একাধিক পূজা মণ্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সিনিয়র সচিব) এম এ আকমল হোসেন আজাদ।

পরিদর্শনকালে তিনি ভক্তবৃন্দ, পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। পূজার সুষ্ঠু ও শান্তিপূর্ণ আয়োজন নিশ্চিত করতে সকলকে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার—সবার অংশগ্রহণেই উৎসব সফল হয়।”

উৎসবমুখর এ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক শাকিল আহমেদ, শেরপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক শ্রী জিতেন্দ্র মজুমদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিপ্লব ধাম ঠান্ডু, সদস্য সচিব সুব্রত দে এবং পূজা উদযাপন ফ্রন্টের অন্যান্য নেতৃবৃন্দ।

পূর্ণিমার আলো, আলোকসজ্জায় ঝলমলে মণ্ডপ আর ঢাক-ঢোলের তালে তালে শেরপুর শহর যেন সেজেছে এক অনন্য সাজে। ভক্তদের চোখেমুখে ছিল আনন্দ আর ভক্তির আবেশ, আর প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থাও ছিল চোখে পড়ার মতো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category