• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

মাদারগঞ্জে কৃষকের গোয়াল ঘরে আগুন, অগ্নিদগ্ধ গবাদি পশু

চীফ রিপোর্টার আ.ন.ম.লুৎফুর রহমান / ৩৮৮ Time View
Update : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

আ.ন.ম.লুৎফুর রহমান: জামালপুরের মাদারগঞ্জে কৃষকের গোয়াল ঘরে আগুন দিয়ে গবাদি পশু পুড়ে দিয়েছে। ঘটনাটি ঘটেছে ৩০ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বাগলেরগড় এলাকায়।

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এমন কান্ড ঘটানোর কথা বলেছেন ভূক্তভোগি চটকু মিয়া (৬০)। ন্যাক্কার জনক ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ তুলেছেন একই গ্রামের প্রতিপক্ষ মামরুল মিয়া (৩৫) গংদের বিরুদ্ধে।
কৃষক চটকু মিয়া এবং তার স্ত্রী রহিমা বেগম ((৪০) জানান-মধ্যরাতে আমার ঘরের পাশ দিয়ে দৌড়ে লোকজনের পায়ের শব্দে ঘুম ভাঙ্গে। ঘর থেকে বের হয়েই দেখি আমার গোয়াল ঘরে আগুন। আগুনে তিনটি গরু একটি ছাগল পুড়ে যায়। আরেকটি ছাগল এবং হাঁস-মুরগি ভস্মিভূত হয়। খবর পেয়ে রাতেই ফায়ার সার্ভিস এবং আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনেন।
প্রতিবেশি শাহ আলম (৪৫) এবং আনন্দ মিয়া (১৮) জানান-আগুনের লেলিহান দেখে আমরা ঘর থেকে বের হয়ে দেখি মামরুল (৩৫), রফিকুল ইসলাম (৪২) কে নাহিদ ইসলাম (১৯)কে দৌড়ে যেতে দেখিছি।
এ ব্যাপারে প্রতিবেশি মামরুল ইসলামকে বাড়িতে পাওয়া যায়নি। অভিযুক্ত রফিকুল ইসলাম (৪২) জানান-ওদের অভিযোগ সত্য নয়। ঘটনার সময় আমি শ^শুরবাড়িতে ছিলাম।
মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান-রাতেই অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category