• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

সুনামগঞ্জে প্রতিমা বির্সজনের মধ্যদিয়ে ৫দিনব্যাপী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা সম্পন্ন

কুলেন্দ শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি। / ২০৭ Time View
Update : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে প্রতিমা বির্সজনের মধ্যদিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার সমাপ্তি হলো।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় বৈরী আবহাওয়া ও মুষলধারে বৃষ্টিপাত উপেক্ষা করেও সনাতন ধর্মের নারী ভক্তবৃন্দরা দূর্গাদেবীর নিকট নিজেদের ও স্বামীদের মঙ্গল কামনায় সকালে সিদুরঁ খেলায় মেতে উঠেন তারা। বিকেলে পৌর শহরের ৪৯টি প্রতিনা নিয়ে জড়ো হন সুনামগঞ্জ শহরের রিভারভিউ এলাকার সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় বালুর মাঠে। পরে একে একে সুরমা নদীতে প্রতিমা বির্সজনের আনুষ্ঠানিক উদ্বোধরন করেন সুনামগঞ্জ জেলা প্রশাসনের ডিজিএলজি ও পৌর প্রশাসক মোহাম্মদ মতিউর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট বিমান কান্তি রায়,জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি সুহেল আহমদ,পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালীকৃষ্ণ পালসহ প্রমুখ। এছাড়াও বৃষ্টিাত উপক্ষো করেও সেনাবাহিনী,র‌্যাব,পুলিশ,আনসার ও ফায়ার সার্ভিসের লোকজন নিরাপত্তার দায়িত্ব পালনে নিয়োজিত ছিলেন।

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজাকে ঘিরে সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলায় ৪২৪টি পূজামন্ডপে পূজা অনুষ্ঠিত হয় এবং সুনামগঞ্জ সদর ও প্যেরসভায় মোট ৪৯টি পূজামন্ডপে দূর্গপূজা অনুষ্ঠিত হয়েিেছল।

হিন্দু শাস্ত্রমতে মা দূর্গা কৈলাশ থেকে গজে চড়ে ধরাদামে(মানবকূলে) এসেছেন এবং দোলায় চড়ে তিনি আবারো কৈলাশে তার মায়ের গৃহে ফিরে যাবেন বলে মনে করেন হিন্দু সম্প্রদায়ের ভক্তরা বিশ্বাস করেন।

উল্লেখ্য গত ২৮ সেপ্টেম্বর(রোজ রবিবার) মহা-ষষ্টী পূজার মধ্যে দিয়ে পাচঁদিনব্যাপী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং আজ বৃহস্পতিবার বিকেলে (২রা অক্টোবর) প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হয় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার ৫দিনব্যাপী কার্যক্রম ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category