• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

আগুনে ছাই হয়ে গেল গুইমারার ১৯ দোকান

মেহেদী হাসান রাঙামাটি প্রতিনিধি / ১৫৬ Time View
Update : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

মেহেদী হাসান রাঙামাটি প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (৫ অক্টোবর) রাত পৌনে ২টার দিকে উপজেলার জালিয়াপাড়া বাজারের ইসমাইল মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, রাতের গভীর অন্ধকারে হঠাৎ আগুন লাগলে মুহূর্তেই তা আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামগড় ও মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুরো মার্কেটের ১৯টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়।

দোকান মালিকদের দাবি, এই অগ্নিকাণ্ডে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে তেল, ফার্নিচার, ইলেকট্রনিকস, হোটেল, মুদি দোকান ও মোটর গ্যারেজসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ছিল। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে উপজেলা প্রশিক্ষক আল-আমিন স্থানীয় হিল ভিডিপি ও ভিডিপি মৌলিক প্রশিক্ষণ গ্রুপকে জানান। পরে ২০-২৫ জন ভিডিপি সদস্য ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে সহায়তা করে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে সক্রিয় ভূমিকা রাখে।

এসময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি সেনা জোনের অধিনায়ক, গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আইরিন আক্তার এবং গুইমারা থানার ওসি এনামুল হক চৌধুরী। ইউএনও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সান্ত্বনা দিয়ে বলেন, “উপজেলা প্রশাসন সবসময় ক্ষতিগ্রস্তদের পাশে আছে এবং যথাসাধ্য সহায়তা করা হবে।”

তবে গুইমারায় স্থায়ী ফায়ার সার্ভিস অফিস না থাকায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় ব্যবসায়ী ও বাজার কমিটির নেতারা। তারা অভিযোগ করেন, সময়মতো ফায়ার সার্ভিস না পৌঁছানোর কারণেই ক্ষতির পরিমাণ ব্যাপক আকার ধারণ করেছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category