• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

মুন্সীগঞ্জে লৌহজংয়ে সালাম আজাদের গণসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণ

মোঃ লিটন মাহমুদ মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি / ১৪২ Time View
Update : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

মুন্সীগঞ্জ প্রতিনিধি:মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ৷

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার বেজগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মালির অংক বাজার এলাকায় যুগ্ম মহাসচিব নেতাকর্মীদের সাথে নিয়ে সাধারণ মানুষের হাতে প্রচারপত্র (লিফলেট) পৌঁছে দেন৷ সেই সাথে রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তা ৩১ দফার মূল বার্তাগুলো তুলে ধরেন। এই কর্মসূচির মাধ্যমে বিএনপি প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের রূপরেখা সম্পর্কে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়।

এ সময় যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রতিটি দিকই রাষ্ট্র ও রাজনীতির কাঠামো পুনর্গঠনের মৌলিক নীতিমালা হিসেবে কাজ করবে। তিনি আরও বলেন, এগুলোর সফল বাস্তবায়ন বাংলাদেশকে একটি উন্নত, মর্যাদাশীল এবং আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পরিণত করবে এবং বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর সক্ষমতা অর্জিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category