• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

মুন্সিগঞ্জে শিক্ষার্থী ও অসহায়দের হাতে উপহার বিতরণ

মোঃ লিটন মাহমুদ মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি / ২০০ Time View
Update : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

লিটন মাহমুদ (মুন্সিগঞ্জ): মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নে মেধাবী শিক্ষার্থী ও অসহায়-দুস্থ পরিবারকে সাহায্য করতে রবিবার বিশেষ আয়োজন করা হয়।

সকাল ১১টায় রামপাল ইউনিয়নের বছিরুননেছা উচ্চ বিদ্যালয় মাঠে রামপাল ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর অতিথিরা একে একে উপস্থিত থেকে শুভেচ্ছা ও অনুপ্রেরণামূলক বক্তব্য দেন।

রামপাল ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক বেপারী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন।

মুন্সিগঞ্জ সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য মো. ইব্রাহীম আহমেদ তপু তত্ত্বাবধানে অনুষ্ঠিত অনুষ্ঠানে বছিরুননেছা, শ্যামনলিনী ও রামপাল উচ্চ বিদ্যালয়ের মোট ৩০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে খাতা, কলম, জ্যামিতি বক্সসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

এছাড়া এক প্রতিবন্ধী ব্যক্তির হাতে হুইলচেয়ার, এক বিধবা নারীর হাতে সেলাই মেশিন, বৃদ্ধা মহিলাদের মাঝে বিতরণ করা হয় ৬০টি জায়নামাজ। ইউনিয়নের বিভিন্ন মসজিদে ৭২টি ছাতা দেওয়া হয় এবং কৃষকদের জন্য ২০টি কীটনাশক স্প্রে মেশিন সরবরাহ করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুলতান আহমদ, ভিপি মাসুম, চর কেওয়ার ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম ফকির, জেলা কৃষক দলের সভাপতি সিরাজুল ইসলাম পিন্টু, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জামাল, দপ্তর সম্পাদক নিপু হোসেন, রামপাল কলেজ ছাত্রদলের সভাপতি সাগর ভুইয়া ও সাধারণ সম্পাদক রেজাউল মিশুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category