নিজস্ব প্রতিবেদক:ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার পদ্মা সেতু প্রকল্প এলাকার পাশে দোগাছি ও খানবাড়ি এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই পথচারীনিহত হয়েছেন ।
শনিবার ১৫ নভেম্বর ২০২৫ রাত সাড়ে সাতটা থেকে নয়টার মধ্যে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, রাত ৮টার দিকে দোগাছি এলাকায় মাওয়া মুখী একটি দ্রুতগতির অ্যাম্বুলেন্স হঠাৎ সামনে চলে আসা এক পথচারীকে সজোরে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
এর আগে রাত সাড়ে সাতটার দিকে উপজেলার খানবাড়ি এলাকায় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় আরও এক পথচারী নিহত হন।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
শ্রীনগর ফায়ার স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন বলেন, সড়কে দুর্ঘটনার খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছে দেখি পথচারী ঘটনাস্থলেই মারা গেছেন।
মরদেহ উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রাখা হয়েছে।
নাম–পরিচয় এখনো জানা যায়নি।
পরিচয় শনাক্তের কাজ চলছে।
এ ঘটনায় ঘাতক অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
দুর্ঘটনার কারণে এক্সপ্রেসওয়ের মাওয়া মুখী লেনে কিছু সময় যান চলাচল ধীর হয়ে পড়ে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।