• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

পটিয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ 

সেলিম চৌধুরী পটিয়া প্রতিনিধি / ৫০১ Time View
Update : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: শীতের শুরুতে ঠান্ডায় যখন গরীব-দুস্থরা কষ্ট পাচ্ছেন, তখন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি ও পটিয়া সংসদীয় আসনের মনোনীত প্রার্থী শিল্পপতি এম এয়াকুব আলীর উদ্যোগে চার শতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

এই মানবিক উদ্যোগটি শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের উত্তর হরিনখাইন এলাকায় এম এয়াকুব আলীর বাসভবনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম এয়াকুব আলী বলেন, শীতের এই কঠিন সময়ে আমাদের সমাজের অসহায় ভাই-বোনদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি সবসময় চেষ্টা করি যাতে আমার সামর্থ্য অনুসারে সমাজের দুর্দশাগ্রস্ত মানুষদের সাহায্য করতে পারি। এই কম্বল বিতরণ ভবিষ্যতে আরও বড় পরিসরে করার উদ্যোগ নেব। পটিয়া আসনে এলডিপির প্রার্থী হিসেবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, নির্বাচিত হলে এই এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করব।

তিনি আরও বলেন, পটিয়া আসনে এখনো কোয়াটার ফাইনাল হয়েছে, ফাইনাল বাকী রয়েছে। তাই এলডিপির নেতাকর্মীদের বিচলিত না হওয়ার আহবান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুসুমপুরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর, জাহাঙ্গীর আলম মাস্টার, চট্টগ্রাম দক্ষিণ জেলা গণতান্ত্রিক যুবদলের সদস্য সচিব আবদুল কুদ্দুস চৌধুরী, পটিয়া উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী, পৌরসভা এলডিপির সভাপতি গাজী আমির হোসেন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, উপজেলা এলডিপি’র যুগ্ম সম্পাদক নাদের জামান, আবদুর রশিদ, সাইফুল ইসলাম, আবদুল কাদের, গণতান্ত্রিক ছাত্রদল পটিয়া উপজেলার আহ্বায়ক শেখ জায়েদ মানিক, সদস্য সচিব সাজ্জাদ হোসেন, পৌরসভা গণতান্ত্রিক ছাত্রদলের আহ্বায়ক রাকিব চৌধুরী।

কুসুমপুরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর বলেন, এম এয়াকুব আলীর এই উদ্যোগ আমাদের ইউনিয়নের জন্য একটি অনুকরণীয় উদাহরণ। শীতের সময়ে এমন সাহায্য পেয়ে স্থানীয়রা খুবই উপকৃত হয়েছে। আমরা সকলে মিলে এই ধরনের মানবিক কাজ আরও বাড়াতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category