• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

জামায়াত নির্বাচিত হলে, হিন্দু ভাই- বোন ও মায়েরা তাদের ইজ্জত, সম্ভ্রম নিয়ে নিরাপদে থাকবে: অধ্যক্ষ আব্দুল আলীম

মোড়লগঞ্জ প্রতিনিধি: শেফালী আক্তার রাখি / ১২৯ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

শেফালী আক্তার রাখি,মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে নির্বাচনী জনসভায় বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম বলেছেন, জামায়াত নির্বাচিত হলে হিন্দু, ভাই -বোন ও মায়েরা তাদের ইজ্জত, সম্ভ্রম নিয়ে নিরাপদে থাকবে।যেমনি শিশু তার মায়ের কোলে নিরাপদ। লুট তরাজ চাদঁবাজ, জমি দখল, ঘের লুট,হিন্দুদের সম্পদ লুন্ঠন কারিদের কঠর হস্তে দমন করা হবে। লুটেদের হাতে জনগন নেতৃত্ব দেখতে চায়না। তাদের কাছ থেকে সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। এ জনপদে আগামির নেতৃত্ব হবে ন্যায় ও ইনসাফ ভিত্তিক জনকল্যাণ মুখি রাষ্ট্র গঠনের। ১২ ফেব্রুয়ারি ঐক্যবদ্ধভাবে সকলে দাঁড়িপাল্লা প্রতিকে ভোট দিয়ে বিজয় করার আহবান জানান।

বুধবার বিকেল ৫টায় উপজেলার ১নং তেলিগাতি ইউনিয়ন পরিষদ মাঠে ও সন্ধা ৭ টায় বণগ্রাম ইউনিয়ন পরিষদ মাঠে জামায়াত ইসলামীর আয়োজিত দাঁড়িপাল্লা প্রতিকের এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম।এসময় তিনি আরো বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময় আমরা স্বৈরাচার তাড়ীয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেছি কিন্তু সে স্বপ্ন আজ ১৭ বছরের অভুক্তরা ভঙ্গের পায়তারা করছে।তারা স্বৈরাচারী দোসরদের ধানের শীষের নমিনেশন দিয়ে জুলাই শহীদদের রক্তের সাথে বেইমানী করছে।শুধু তাদের সাথে নয়, করেছে মোরেলগঞ্জ -শরোনখোলার ত্যাগী বিএনপি নেতা কর্মীদের সাথে।আমরা হিন্দু- মুসলিম বৌদ্ধ সবাই মিলে মোরেলগঞ্জ -শরোনখোলা তথা বাংলাদেশকে নিরাপদ জনপদে গড়ে তুলবো। আমাদের দেশকে ন্যায় ইনসাফ কায়েম করে হিন্দু -মুসলিম সকলের জান -মাল ইজ্জতের হেপাজত করে একটি সুখী সম্মৃদ্ধ দেশ গড়তে দাঁড়ি পাল্লাকে বিজয় করতে হবে।

উক্ত সভায় ডাক্তার আব্দুল মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা জামায়াত ইসলামীর নায়েবে আমীর মাস্টার মনিরুজ্জামান, জামায়াত ইসলামীর সেক্রেটারী মাওলানা মাকসুদ আলী খান, শ্রমীক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান খান, হাফেজ সুলতান, পৌর জামায়ত নেতা মাস্টার রেজাউল করিম মাস্টার দিলিপ কুমার, এ্যাড, মহিবল্লাহ তালুকদার ছাত্র নেতা ইমরান হোসেন,শিবির নেতা নাজমুস সাকিব সহ বিভিন্ন নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category