নিউজ ডেস্ক চ্যানেল আর:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী বাংলাদেশে ইতিবাচক ও সহনশীল রাজনীতির সূচনার অংশ হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় পীর সাহেব চরমোনাইয়ের নিজ বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় ঐক্য, গণতন্ত্রের ভবিষ্যৎ, শান্তিপূর্ণ সহাবস্থান এবং দেশবাসীর প্রত্যাশা নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সাক্ষাৎকালে উভয় নেতা দেশ ও জাতির কল্যাণে দায়িত্বশীল ও ইতিবাচক রাজনৈতিক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা, পারস্পরিক শ্রদ্ধা এবং সহনশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার প্রয়োজনীয়তার বিষয়টিও আলোচনায় উঠে আসে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন-পরবর্তী সময়ে শীর্ষ রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের এ ধরনের সৌজন্য সাক্ষাৎ দেশের রাজনীতিতে ইতিবাচক বার্তা দিচ্ছে এবং ভবিষ্যতে বৃহত্তর জাতীয় ঐক্যের পথ সুগম করতে।