• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

জাতীয় সাংবাদিক সংস্থা জামালপুর জেলা কমিটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

চীফ রিপোর্টার: আ.ন.ম.লুৎফর রহমান / ৭২ Time View
Update : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

চীফ রিপোর্টার আ.ন.ম. লুৎফুর রহমান: জাতীয় সাংবাদিক সংস্থা জামালপুর জেলা কমিটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জামালপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর (২য় তলায়) সংস্থার নিজ কার্যালয়ে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

জাতীয় সাংবাদিক সংস্থা জামালপুর জেলা কমিটির সভাপতি মো. আহসান হাবীব চৌধুরী স্বপন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক এর সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতির ও দৈনিক আজকের জামালপুর পত্রিকার প্রকাশক-সম্পাদক এম এ জলিল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ) জামালপুর জেলা কমিটির সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থা জামালপুর জেলা কমিটির প্রধান উপদেষ্টা আলহাজ্ব মো. নূরুল ইসলাম চৌধুরী ননী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক, জামালপুর মডেল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ কাশেম, বিশিষ্ট ব্যবসায়ি মঞ্জুরুল ইসলাম চৌধুরী।

অন্যান্যের মধ্যে জাতীয় সাংবাদিক সংস্থা জামালপুর জেলা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আ.ন.ম. লুৎফুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক ধ্রুব ভৌমিক, জামালপুর জেলা টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন জামালপুরের সভাপতি মোঃ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক বেলাল হোসেন শান্ত, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসফ জামালপুর জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অলি-উল্লাহ, সমাজ কল্যাণ সম্পাদক রহমত আলী, সহ-ক্রীড়া সম্পাদক শামীম আহম্মেদ, সদস্য সচিব বিল্লাল হোসেন।

এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জাতীয় সাংবাদিক সংস্থা জামালপুর জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

পরে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা প্রয়াত সাংবাদিক আলতাফ হোসেন এর বিদেহী আত্মার শান্তি কামনা, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সভাপতি আছিয়া আক্তার ও মহাসচিব আব্দুল গণিসহ কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দের সুস্বাস্থ্য কামনা, দেশ ও জাতীর কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

উল্লেখ্য, ১৯৮২ সালের ১২ ফেব্রুয়ারি মুহাম্মদ আলতাফ হোসেন কর্তৃক জাতীয় সাংবাদিক সংস্থা প্রতিষ্ঠিত হয়। সারাদেশ জুড়ে বিভিন্ন মহানগর, জেলা, উপজেলায় এই সংস্থাটির কমিটি রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category