• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

বগুড়ার গাবতলীতে বৃদ্ধাকে হত্যা‌ : লাশ উদ্ধার মর্গে প্রেরণ

বগুড়া প্রতিনিধি: আমিনুল ইসলাম / ১১৮ Time View
Update : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

আমিনুল ইসলাম, গাবতলী (বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে পূর্ব শত্রুতার জের ধরে আব্দুল লতিফ আকন্দ (৬৫) এক বৃদ্ধকে হত্যার পর বিবস্ত্র করে লাশ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
‎রোববার (২৯ মার্চ) বেলা ১১ টায় গাবতলী মডেল থানার পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

‎নিহত আব্দুল লতিফ আকন্দ (৬৫) , উপজেলার মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা আকন্দপাড়া‌ গ্রামের মৃতঃ মোবারক আকন্দ ছেলে বলে স্থানীয় লোকজন নিশ্চিত করেছেন।
‎
‎জানাগেছে, প্রতিদিনের ন্যায় আব্দুল লতিফ আকন্দ শালমারা মাঠের মধ্যে ইরি-বোরো জমিতে
‎ তার নিজস্ব মেশিন দিয়ে পানি সেচ দিতো ও রাতে একাই সে মেশিন ঘড়ে থাকতো।

‎রোববার সকালে কয়েকজন কৃষক জমি পরিচর্চা ও সার ছিটাতে গিয়ে সেচ মেশিন ঘড়ের পাশে আব্দুল লতিফ আকন্দের লাশ দেখতে পেয়ে চিৎকার দেয়। আশপাশের লোকজন ও তার পরিবারের সদস্যরা ছুটে এসে থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
‎পূর্ব শত্রুতার কারণে তাকে হত্যা করা হয়েছে বলে তার পরিবার দাবি করেছে।

‎ঘটনার স্থানে উপস্থিত গাবতলী মডেল থানার ওসি (তদন্ত) আবু মুসা বলেন, আব্দুল লতিফ আকন্দ নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে, তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে, মেশিন ঘড়ের টিনের বেড়া ভাঙ্গা ও ঘড়ে রক্ত পড়ে ছিল।
‎
‎ওসি রাকিব হাসান বলেন, আব্দুল লতিফ আকন্দ (৬৫) এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে, তাকে দুর্বৃত্তরা মেশিন ঘড়ে হত্যা করে লাশ বাহিরে ফেলে রেখে গেছে। হত্যার কারণ উদঘাটন, হত্যাকারীদের সনাক্ত ও গ্রেফতার করতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category