• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

করিমগঞ্জে কৃষক দল নেতাকে মারধরের ঘটনায় মামলা, গ্রেফতার ১

করিমগঞ্জ প্রতিনিধি / ১৬১ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

করিমগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের উলুখলা গ্রামে উপজেলা কৃষক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম বকুলের ওপর নৃশংস হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আসামি করে মামলা করা হয় এবং ইতোমধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামি হলেন আবু তাহের (পিতা: আব্দুল গফুর)। তাকে অদ্য ১৬/০৪/২০২৬ তারিখে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে জাহাঙ্গীর, ইকবাল, সোহাগ, মুসা ও আবু তাহের সংঘবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে একতরফাভাবে জহিরুল ইসলাম বকুলের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন, যেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রেফার করা হয় কিশোরগঞ্জ সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতালে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বসতবাড়ির পাশের একটি চলাচলের রাস্তা নিয়ে জহিরুল ইসলাম বকুলের সঙ্গে তার চাচাতো ভাইদের বিরোধ চলছিল। এরই জেরে পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠে।
এ ঘটনায় এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভ লক্ষ্য করা গেছে। তারা দ্রুত বাকি আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইমরানুল কবির বলেন, “ঘটনার পরপরই পুলিশ অভিযান শুরু করে এবং একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”

এদিকে, আহত জহিরুল ইসলাম বকুলের পরিবার ও স্থানীয় নেতাকর্মীরা ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন এবং সকল জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category