কবির আকন্দ শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ ২৮ এপ্রিল ২০২৬ মঙ্গলবার সকাল ৯ ঘটিকার সময় গাজীপুরের শ্রীপুরে SSC পরীক্ষার্থীদের বহনকারী CNG তে ট্রাকের ধাক্কায় আহত ৫ জন। ২ জনের অবস্থা আশঙ্কাজনক। শ্রীপুরের MC বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত ৩ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ২ জন শিক্ষার্থীকে আলহেরা মেডিকেল থেকে প্রাথমিক চিকিৎসার দিয়ে পরীক্ষায় অংশ গ্রহণ করেন। আহতরা হলেন-
আহাদ পিতা: লুৎফর,সজীব পিতা:জহু মিয়া,পাপ্পু মিয়া পিতা: হারুন,জাহিদ হাসান পিতা:মজনু মিয়া,আবির পিতা: উজ্জ্বল মিয়া
আহতদের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার ২ নং গাজীপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দক্ষিণ ধনুয়া নতুন বাজার এলাকায়।