• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

সড়ক দুর্ঘটনায় আহত প্রধান কারক্ষীর মৃত্যু, চালক আটক

কেরানীগঞ্জ প্রতিনিধি / ৪৪৯ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত প্রধান কারারক্ষী গোলাম মোস্তফা (৫৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তার চাকরির বয়স হয়েছিল ৩৭ বছর।

জানা যায়, গত ২০ মে সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নের রাজেন্দ্রপুর কাঁচামালের আড়ৎ এলাকা থেকে আম কিনে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে পারাপারের সময় আব্দুল্লাপুর থেকে হাসনাবাদগামী একটি মাহেন্দ্র গাড়ি তাকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে গুরুতর আহত হন।
পরে কেরানীগঞ্জ কারা কর্তৃপক্ষ আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অদ্য বিকেল ৫টা ৩০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় মাহেন্দ্র গাড়ির চালক মোঃ সুমন মিয়া এবং দুর্ঘটনাকবলিত গাড়িটি কেরানীগঞ্জ কারাগার কর্তৃপক্ষের হেফাজতে রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category