• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

করিমগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেবা’র উদ্যোগে ৭০টি পরিবারে ঈদ উপহার বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি: আল ইমরান / ১৩০ Time View
Update : বুধবার, ২৭ মে, ২০২৬

কিশোরগঞ্জ প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সমাজের গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদের আনন্দ বিলিয়ে দিতে কিশোরগঞ্জের করিমগঞ্জে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মানবসেবায় আত্মপ্রত্যয়ী স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেবা’-র উদ্যোগে উপজেলার ৭০টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।

আজ বুধবার (২৭ মে) সকালে করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের দর্গাভিটা বাজারে অবস্থিত সংগঠনের কার্যালয়ে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই ‘ঈদ উপহার সামগ্রী বিতরণ ইভেন্ট-২০২৬’ সম্পন্ন হয়।

সংগঠনের স্বেচ্ছাসেবকদের মাঠ পর্যায়ের
তথ্যের ভিত্তিতে বাছাইকৃত প্রকৃত অভাবী, সুবিধাবঞ্চিত ও এতিম ৭০টি পরিবারের প্রত্যেককে একটি করে উন্নত মানের প্যাকেজ উপহার দেওয়া হয়। ঈদ উপহারের প্রতিটি প্যাকেজে ছিল— পোলাও চাল, লাচ্ছা সেমাই, গুঁড়ো দুধ, চিনি, সয়াবিন তেল, পেঁয়াজ, আলু, মসুর ডাল, মিক্স মসলা, লবণ, রসুন ও একটি উন্নত মানের ব্যাগ।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ‘সেবা’র সদস্যদের নিজস্ব অর্থায়নে নিয়মিত মানবিক কার্যক্রমের অংশ হিসেবে বিগত বছরের ন্যায় এবারও এই ঈদ উপহার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। ঈদের আগে এমন উপহার সামগ্রী পেয়ে গভীর সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপকারভোগীরা।

ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের: উচ্চতর পরিষদের সদস্য মাহবুবুল আলম নয়ন ও উচ্চতর পরিষদের সদস্য মোঃ আবু তাহের,মোঃ নুরুজ্জামান ও সভাপতি তোফায়েল আহমেদ দুর্জয়; সহ-সভাপতি মোমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল যুগ্ম সাধারণ সম্পাদক এসএফ ফারুক অপূর্ব ও সাংগঠনিক সম্পাদক হোসেন আহমেদ রায়হান সহ-সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন সাগর ও অর্থ সম্পাদক ফারুক আহমেদ; ক্রীড়া বিষয়ক সম্পাদক এএইচ সুমন ও সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক আমান উল্লাহ; কার্যকারী সদস্য সজ্জাদ নাঈমসহ ‘সেবা’র অন্যান্য নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবকবৃন্দ।

অনুষ্ঠানে উচ্চতর পরিষদের সদস্য মো. আবু তাহের বলেন, “সেবার এমন মানবিক উদ্যোগ সমাজে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে এবং সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখে। আমরা ভবিষ্যতে যেন আরও বেশি সংখ্যক মানুষের পাশে দাঁড়াতে পারি, সেজন্য সকলে দোয়া করবেন।”

সংগঠনের সভাপতি তোফায়েল আহমেদ দুর্জয় তাঁর বক্তব্যে বলেন, “সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর এই ক্ষুদ্র প্রচেষ্টা আমরা ভবিষ্যতেও ইনশাআল্লাহ অব্যাহত রাখবো।”

এদিকে সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল ও সাংগঠনিক সম্পাদক হোসেন আহমেদ রায়হান এক যৌথ বিবৃতিতে এই ইভেন্ট সফল করায় দেশ ও প্রবাসে অবস্থানরত সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনাদের ত্যাগ ও মহানুভবতাই আমাদের পথচলার মূল প্রেরণা।”

অনুষ্ঠান শেষে সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত সংবাদকর্মী ও শুভানুধ্যায়ীদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category