• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

নিষিদ্ধ আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে দাশুড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মোঃ বকুল হোসেন পাবনা প্রতিনিধি / ৯২ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ বকুল হোসেন, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়ায় কার্যক্রম নিশিদ্ধ আওয়ামী লীগের কথিত ‘গুপ্ত মিছিল’, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দাশুড়িয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে দাশুড়িয়া এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
বিক্ষোভ মিছিলটি দাশুড়িয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, দেশে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান পলাশ এবং দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সুলভ মালিথা।

বক্তারা আরও বলেন, আওয়ামী লীগের নামে কোনো ধরনের ‘গুপ্ত মিছিল’ কিংবা জনমনে আতঙ্ক সৃষ্টির কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। দাশুড়িয়া ইউনিয়নে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবেন।

এ সময় উপস্থিত ছিলেন দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নাজমুল হাসান মুকুল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খন্দকার হেদায়েতুল ইসলাম অনিক, সাইফুল ইসলাম পণ্ডিত, শরিফুল ইসলাম শরীফ, পাবনা জেলা যুবদলের সাবেক সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, আনোয়ার হোসেন বাচ্চু, দাশুড়িয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক, সাইফুল ইসলাম ডালিকী, সদস্যসচিব বিপুল মোল্লা, দাশুড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাকিবুল ইসলাম লাকি, যুবদল নেতা দুলাল মণ্ডল, দাশুড়িয়া ইউনিয়ন কৃষক দলের আহবায়ক মহিদুল ইসলাম, সদস্য সচিব শহিদ মন্ডল, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল সৃজন, মেরিদুল, জীবন মোল্লাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
কর্মসূচিতে দাশুড়িয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category