• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

করিমগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে এডিসি শিক্ষা, ইউএনও ও আনসার-ভিডিপি কর্মকর্তা

মোঃ ইবনে আব্দুল্লাহ শাহজাহান কিশোরগঞ্জ প্রতিনিধি / ৪০৯ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

ইবনে আব্দুল্লাহ শাহজাহান, করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি: | ১৯ অক্টোবর ২০২৬ কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসনের এডিসি (শিক্ষা) জেসমিন আক্তার। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে মুসলিমা ও উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন।

গতকাল বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে করিমগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তাঁরা। পরিদর্শনের অংশ হিসেবে করিমগঞ্জ পৌরসভার মোদকপাড়া পূজামণ্ডপে পৌঁছালে আয়োজক কমিটির সদস্যরা এডিসি জেসমিন আক্তারকে স্বাগত জানান।

পরে তিনি পূজামণ্ডপে উপস্থিত দর্শনার্থী ও আয়োজক কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে মুসলিমা ও উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা নিলুফার ইয়াসমিনও উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান।

পরিদর্শনকালে কর্মকর্তারা পূজামণ্ডপ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এবং যেকোনো অভিযোগ বা সমস্যার দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন করিমগঞ্জের হিন্দু সম্প্রদায়ের সদস্য ও পূজা উদ্‌যাপন কমিটির নেতারা। এ জন্য তাঁরা জেলা ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এদিকে, বিভিন্ন পূজামণ্ডপে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের উপস্থিতি এবং সক্রিয় দায়িত্ব পালনের ফলে উৎসবের সার্বিক আয়োজন আরও সুশৃঙ্খল ও গতিশীল হয়েছে বলে জানিয়েছেন আয়োজক কমিটির সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category