• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ রাজু আহমেদ পাইকগাছা খুলনা প্রতিনিধি / ৩৫ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

মোঃ রাজু আহম্মেদ পাইকগাছা(খুলনা)প্রতিনিধি: খুলনার পাইকগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাবেক সিনিয়র নায়েবে আমির, বর্ষীয়ান রাজনীতিবিদ ও প্রবীণ সাংবাদিক মরহুম আলহাজ্ব শামসুর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ নভেম্বর) বিকালে পাইকগাছা পৌরসভার সীরাতুল হুদা ট্রাস্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা শাখার সিনিয়র নায়েবে আমির মাওলানা গোলাম সারোয়ার।

বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা ইউনিট সদস্য অধ্যাপক আব্দুল মমিন সানা, পৌর আমির ডা. আছাদুল ইসলাম, সেক্রেটারি মো. মিজানুর রহমান, সহ-সেক্রেটারি মো. সফিয়ার রহমান, জামায়াত নেতা অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর (রুলু), গদাইপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান (মুসা), সেক্রেটারি ও চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক শিবির নেতা আব্দুল্লাহ আল মামুন, হাফেজ মাওলানা আবুল বাশার, মাওলানা আব্দুল কাদির, মাওলানা দেলাওয়ার হোসাইন, সাবেক শিবির নেতা আব্দুস সালাম, শামসুর রহমান ফাউন্ডেশনের পাইকগাছা উপজেলা সভাপতি মো. তামিম রায়হান, শেখ মুরশাফুল আলম ও মো. সোহেল আহমেদ।

এ সময় স্থানীয় জামায়াতের অন্যান্য নেতাকর্মীও উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা মরহুম আলহাজ্ব শামসুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, সাংবাদিকতা, সমাজসেবা ও কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন। তাঁরা বলেন, শামসুর রহমান ছিলেন একজন নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ ও সৎ সাংবাদিক। তাঁর দীর্ঘ রাজনৈতিক পথচলা, সততা, আদর্শ, বলিষ্ঠ নেতৃত্ব এবং সমাজের প্রতি অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

বক্তারা নতুন প্রজন্মের কাছে মরহুমের আদর্শ ও অবদান তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category