জামালপুর জজ আদালতের পিপি অ্যাড. আনিসুজ্জামান গামা’র অপসারণের দাবিতে মানববন্ধন করেন বিজ্ঞ আইনগণ। মানববন্ধনে বক্তারা জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দুর্নীতিবাজ ও অযোগ্য দাবি করেন পিপি অ্যাড. আনিসুজ্জামান গামাকে।
বুধবার (১৮ জুন) সকালে জামালপুর জেলা কোর্টপাড়ায় এক মানববন্ধনে ওই পিপির দ্রæত অপসারণের দাবি তোলেন। অন্যথায় আগামী রবিবার থেকে বৃহত্তর আন্দোলনের হাক দিবেন আইনজীবীরা।
জেলা ও দায়রা জজ আদালত, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সকল আইন কর্মকর্তা ও আইনজীবী ফোরামের নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
জিপি অ্যাড. তৌহিদুর ইসলাম বাদশার’র সভাপতিত্বে ও জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাড. মোবারক হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. রিশাদ রেজওয়ান বাবু, অ্যাড. মো. গোলাম নবী, অ্যাড. দিদারুল ইসলাম প্রমুখ।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. রিশাদ রেজওয়ান বাবু বলেন, পিপি অ্যাড. আনিসুজ্জামান গামার বিরুদ্ধে পিপি ও এপিপিরা নির্দিষ্ট দুর্নীতির অভিযোগে অনাস্থা এনেছেন। অনাস্থা প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হলেও এখন পর্যন্ত তাঁর অপসারণ হয়নি। আজ এজন্য, শৃঙ্খলা ভঙ্গ, দুর্নীতিবাজ পিপি অ্যাড. আনিসুজ্জামান গামা’র দ্রæত অপসারণের দাবিতে মানববন্ধন করছেন আইনজীবীরা।
জিপি অ্যাড. তৌহিদুর ইসলাম বাদশা আরো জানান,ি পিপি কার্যালয়ে কোনো আলমারি না থাকায় গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র সংরক্ষণ করা মুশকিল। এ সমস্যা দূরীকরণে সরকারিভাবে ১ লাখ ১৫ হাজার টাকা বরাদ্দ হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় থেকে এ টাকা উত্তোলনের জন্য একটি কমিটি করা হয়। সেখানে ওই পিপি সভাপতি ও আমাকে সাধারণ সম্পাদক করা হয়। যদিও পদাধিকার বলে এবং বয়সের জ্যেষ্ঠতা বিবেচনায় আমাকেই সভাপতি করার কথা। তিনি দুই কিস্তিতে ওই টাকা উত্তোলন করে আসবাবপত্র কেনার জন্য আমাকে ২০ হাজার টাকা দিতে চান। আমি সেই টাকা গ্রহণ করিনি।