• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষন বিমান র্দূঘটনায় নিহত ও আহতের স্মরণে সুনামগঞ্জে প্রার্থনা সভা অনুষ্ঠিত

কুলেন্দ শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি। / ৫১৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি: ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষন বিমান র্দূঘটনায় অনেক কোমলমুতি শিক্ষার্থী,অভিভাবক ও শিক্ষক নিহত ও আহতের ঘটনায় সুনামগঞ্জে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আয়োজনে সুনামগঞ্জ শহরের শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রতিষ্ঠাতা আহবায়ক,জেলা বিএনপির আহবায়ক কমিটির সসদ্য ও সুনামগঞ্জ-২(দিরাই ও শাল্লা) আসনে ধানের শীষের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী অশোক তালুকদারের সভাপতিত্বে ও জেলা যুবদলের সদস্য রামকৃষ্ণ তালুকদার সবুজের সঞ্চালনায় প্রার্থনা সভায় বক্তব্যে রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সুনামগঞ্জ শাখার সাবেক সদস্য মঙ্গল রায়,রাজন তালুকদার,জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা এ্যাডভোকেট দিপংঙ্কর বণিক সুজিত,জেলা কল্যাণ ফ্রন্টের সাবেক সদস্য সচিব রমাকান্ত দাস,শ্রী শ্রী কালিবাড়ি মন্দির স্কুলের শিক্ষিকা জবা রানী ঘোষ,জগন্নাথ জিউর মন্দির স্কুলের শিক্ষিকা রুমা রানী পাল,অভিভাবক পপি দেব প্রমুখ।

সভাপতির বক্তব্যে সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রতিষ্ঠাতা অশোক তালুকদার বলেছেন,গত ২১ জুলাই দুপুরে ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান ভূপাতিত হয়ে অনেক শিশু শিক্ষার্থী,অভিভাবক ও শিক্ষক নিহতের ঘটনায় আমরা সুনামগঞ্জবাসি খুবই মর্মাহত। এমন অনাকাংঙ্খিত ঘটনাটি মেনে নেয়া যায় না। তিনি সঠিক নিহতের সংখ্যা জনসম্মুখে প্রকাশের পাশাপাশি নিহত ও আহতদের ক্ষতিপূরণ প্রদানের জন্য সরকারের নিকট দাবী জানান। পরে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা এবং আহতদের দ্রæত সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category