• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

ধর্ষণ মামলার আসামী সজিব মন্ডল (২৩) রাজধানীর কামরাঙ্গীরচর হতে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ২৬০ Time View
Update : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ধর্ষণ মামলার আসামী সজিব মন্ডল (২৩) রাজধানীর কামরাঙ্গীরচর হতে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার।

গত ০৫/০৭/২০২৫ তারিখ রাত অনুমান ০১.০০ ঘটিকার সময় ভিকটিম (২৮) এর বিশেষ প্রয়োজনে ঘড় হতে বের হলে আসামী সজিব মন্ডল (২৩) এবং তার সহযোগী নাহিদ মন্ডল সু-কৌশলে ভিকটিমের রুমের মধ্যে লুকিয়ে থাকে। পরবর্তীতে ভিকটিম ঘুমিয়ে পড়লে আসামীরা খাটের উপর আসিয়া ভিকটিমকে জড়াইয়া ধরে মুখের মধ্যে ওরনা গুজে দেয় এবং ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিম নিজে রাজবাড়ী জেলার কালুখালী থানায় অভিযোগ দায়ের করলে থানার মামলা নং- ১৬, তারিখ- ১৮/০৭/২০২৫ খ্রি., ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩) এর ৯(১)/৩০ রুজু হয়। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ধর্ষণে জড়িত আসামীকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

সহকারী পরিচালক ( মিডিয়া) র‌্যাব-১০ এর শামীম হাসান সরদার জানান, গতকাল ২৮/০৭/২০২৫ তারিখ বিকাল আনুমান ১৬.০০ ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিএমপি, ঢাকার কামরাঙ্গীরচর থানাধীন লোহার ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামী সজিব মন্ডল (২৩), পিতা- মজিবর মন্ডল , সাং- সাতটা, থানা- কালুখালী, জেলা- রাজবাড়ী’কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category