• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

আসন ফিরিয়ে না দিলে বাগেরহাটকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকী বিএনপির

শেফালী আক্তার রাখি, মোড়েলগঞ্জ প্রতিনিধি। / ৩০১ Time View
Update : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

শেফালী আক্তার রাখি (মোরেলগঞ্জ): সংসদীয় আসন বাগেরহাট-৩(রামপাল-মোংলা) বিলুপ্ত করে গাজীপুরে একটি আসন বাড়ানোর প্রতিবাদে ও বাগেরহাট-৩ আসন বহাল রাখার দাবিতে সড়ক অবরোধ করে বাগেরহাটের মোরেলগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪ টার দিকে আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সড়কে মোরেলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এ কর্মসূচি পালন করে।

সমাবেশের কারনে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কে বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত টানা এক ঘন্টা যানবাহন চলাচল ও পানগুছি নদীতে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য মোরেলগঞ্জ-শরণখোলা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল, যুগ্ম আহ্বায়ক ফকির রাসেল আল ইসলাম, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, জেলা যুবদলের সাবেক সভাপতি ষাটগম্বুজ ইউনিয়নের চেয়ারম্যান ফকির তরিকুল ইসলাম ও শরণখোলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাদল।

সভায় বক্তারা প্রধান নির্বাচন কমিশনারে সমালোচনা করে বলেন, ‘বাগেরহাটের আসন কমানো গভীর ষড়যন্ত্রের অংশ। অনতিবিলম্বে বাগেরহাটের ৪টি আসন বহাল না করলে সড়ক অবরোধ থেকে শুরু করে এক পর্যায়ে গোটা বাগেরহাট জেলাকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category