• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

জীবন্ত স্ত্রীকে মাটিচাপা দেওয়ার চেষ্টা, ভিডিও ভাইরাল

রাকিবুল আওয়াল পাপুল শেরপুর প্রতিনিধি / ৪৪৪ Time View
Update : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

রাকিবুল আওয়াল পাপুল (শেরপুর) জেলা প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদীতে এক স্বামীর বিরুদ্ধে তারই জীবিত স্ত্রীকে মাটিচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরে ওই নারী অসুস্থ হওয়ায় এমনটি করেছে ওই স্বামী। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত।

শুক্রবার (৮ আগস্ট) সকালে উপজেলার কাকিলা কুড়া ইউনিয়নের খোশালপুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত স্বামীর নাম খলিলুর রহমান। আর ভুক্তভোগী নারীর নাম খোরশেদা বেগম (৬০)। এ দম্পতির ঘরে চারটি সন্তান রয়েছে বলে জানা গেছে।

এদিকে, স্ত্রীকে জীবিত অবস্থায় কবর দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়েছে।

শ্রীবরদী সদর থানার ওসি আনোয়ার জাহিদ জানান, শুক্রবার সকালে কৃষক খলিলুর তার অসুস্থ স্ত্রীকে ঘর থেকে টেনে বাড়ির উঠানে নিয়ে আসেন। সেখানে তাকে মারধর করেন। একপর্যায়ে গর্ত করে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে রাত ১১টার দিকে ঘটনাস্থলেই যায় পুলিশ। তবে, ওই সময় তারা অভিযুক্তকে পায়নি।

ওসি আরো বলেন, আমরা খোঁজ নিয়ে জানতে পারি, খলিলুরের এক ছেলে বিদেশে থাকে এবং তার তিন মেয়ের বিয়ে হয়েছে। সন্তানেরা এ বাবা-মায়ের খোঁজ-খবর রাখেন না। একদিকে সংসারে আর্থিক টানাপোড়ন, অন্যদিকে স্ত্রী ছয় বছর ধরে শয্যাশায়ী। দীর্ঘদিন অসুস্থ স্ত্রীকে সেবা করতে করতে খলিলুর মানসিক অশান্তিতে ভুগছিলেন। এর জেরেই তিনি এমন ঘটনা ঘটিয়েছেন।

তিনি আরও বলেন, জীবন্ত মানুষকে মাটি দেওয়ার বিষয়টি অমানবিক এবং শাস্তিযোগ্য অপরাধ। কেউ অভিযোগ দিলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category