আ.ন.ম.লুৎফুর রহমান (জামালপুর): গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে জামালপুরে প্রতিবাদের ঝড় ওঠেছে। ৯ আগস্ট বেলা ১১টায় জামালপুর প্রেসক্লাবে মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা। বক্তব্য রাখেন-সাধারণ সম্পাদক লুৎফর রহমান, কাফি পারভেজ, বজলুর রহমান প্রমুখ। মেলান্দহ সাংবাদিক সমাজ মানবনবন্ধন ও প্রতিবাদ সভা করেছে। সাংবাদিক সমাজ আয়োজিত সভায় সভাপত্বি করেন- রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল। বক্তব্য রাখেন-৭১’র গেরিলা আবুল হোসেন, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাহিদ হাসান (এনটিভি), মোত্তাসিম বিল্লাহ (ঢাকাপোস্ট), জাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মিরাজ
হাসান (চ্যানেল ২৪), নজরুল ইসলাম (কালবেলা), দিলরুবা ইয়াসমিন রুমা (মানবজমিন), মুসলেহ উদ্দিন (নিউজ টু ডে) প্রমুখ। বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবে অনুরূপ কর্মসূচিতে বক্তব্য রাখেন- সাংবাদিক জিএম ফাতিউল ইসলাম বাবু, সাংবাদিক ও কবি আশরাফুল
হায়দার প্রমুখ। ইসলামপুর প্রেস ক্লাবের নিহত সাংবাদিক তুহিনের আত্মার মাগফেরাত কামনায় বিশেস মোনাজাত করা হয়। এর পর সাংবাদিক সমাজ মানবন্ধন করেছে। প্রেসক্লাবের সভাপতি মোরাদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন-সাধারণ সম্পাদক হাফিজ লিটন, সাংবাদিক ফিরোজ লোহানী প্রমুখ। দেওয়ানগঞ্জ সাংবাদিকরাও অনুরুপ কর্মসূচি পালন করেছে।