সুলতান আহমেদ ময়না (শেরপুর): শেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১৪ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার “অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে তথ্য সন্নিবেশ ও সংশোধন” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় সভাপতিত্ব ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজা জেসমিন।
পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন ইউএনডিপি বাংলাদেশ প্রকল্প পরিচালক মোঃ কামাল হোসেন। স্বাগত বক্তব্য ও সমাপনী বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহিদ হাসান প্রিন্স।
শেরপুর প্রেসক্লাবের সভাপতি, বিশিষ্ট কলামিস্ট ও সাংবাদিক কাকন রেজা, শেরপুর জেলা আদালতের (জিপি) গভর্মেন্ট প্রসিকিউটর অ্যাডভোকেট আলহাজ্ব খন্দকার মাহবুবুল আলম রকীব, এজিপি এডভোকেট রেজওয়ান, এডিপি এডভোকেট রওশনারা বেগম, বাংলাদেশ ভূমি অফিসারস কল্যাণ সমিতির শেরপুর জেলার সভাপতি মোঃ নেজামুল হক এবং সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম কর্মশালায় বিশেষ বক্তব্য রাখেন।