• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

খাগড়াছড়িতে মগ লিবারেশন পার্টির প্রধান কংচাইঞো মারমা’র মৃ*ত্যু

কাওসার হোসেন মামুন খাগড়াছড়ি প্রতিনিধি / ২২৬ Time View
Update : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

কাওসার হোসেন মামুন (খাগড়াছড়ি): খাগড়াছড়িতে সেনা অভিযানে মগ লিবারেশন পার্টি’র সশস্ত্র শাখার প্রধান কংচাইঞো মারমা’র (৩১) নিহত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯ টার দিকে খাগড়াছড়ি সদরের শান্তিনগর এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে। নিহত কংচাইঞো মারমা’ এক পর্যায়ে পালানোর চেষ্টা করে দু’তলা ভবনের ছাদ থেকে লাফ দেয়। পরে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। নিহত কংচাইঞো মগ লিবারেশন পার্টির পার্বত্য চট্টগ্রামের উত্তরাঞ্চলের সশস্ত্র বিভাগের প্রধান বলে জানা যায়। নিহত কংচাইঞো মারমা মহালছড়ির এলাকার অংসাজাই মারমার ছেলে। সে শান্তিনগর একটি ভাড়া বাড়িতে থাকতেন বলে জানা যায়।

স্থানীয়রা জানান, খাগড়াছড়ি শহরের শান্তিনগরে কংচাইঞো মারমার ভাড়া বাসায় অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় বেশ কয়েক রাউণ্ড গুলির শব্দ শোনা যায়। কিছুক্ষণ পর দু’তলা বাড়ির পাশ থেকে একজনকে আহত অবস্থায় সেনাবাহিনী উদ্ধার করে।পরে খাগড়াছড়ি সদর হাসপাতালের জরুরি বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক দিপা ত্রিপুুরা বলেন, সকাল ১০ টা পর খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে সেনাবাহিনী একজনকে নিয়ে আসে। হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়। তার শরীরে উচু অংশ থেকে পড়ে যাওয়ার আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যুর কারণ পোস্টমর্টেম রিপোর্টে জানা যাবে বলেও তিনি জানান।

শান্তিনগরের ঐ দোতলা ভবনের মালিক সুজিত দে তিনি জানান, তার ভাগনীর মৃত্যুর কারণে গতকাল রাত থেকে তারা কেউ বাড়িতে ছিলেন না। খবর পেয়ে বাসায় এসে দেখেন ভাড়াটিয়ার বাসায় সব এলোমেলো হয়ে আছে। সুজিত দে আরো বলেন, দেড় বছর ধরে স্ত্রী সন্তান নিয়ে কংচাইঞো মারমা এখানে ভাড়া থাকতেন। ভাড়া নেয়ার সময় তিনি বিএসআরএম কোম্পানিতে চাকরি করেন,বলে আমাদের জানিয়েছেন। স্ত্রী সন্তান নিয়মিত বাসায় থাকলেও সে মাঝে মধ্যে আসতেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category