• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

খাগড়াছড়িতে জেলার উন্নয়ন ভাবনা নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা

কাওসার হোসেন মামুন খাগড়াছড়ি প্রতিনিধি / ২৬১ Time View
Update : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

কাওসার হোসেন মামুন খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে!


রোববার (১৭ আগস্ট ২০২৫) সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব শেফালিকা ত্রিপুরা।

এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুলাহ আল মাহফুজ, প্রেসক্লাবের সভাপতি তরুন কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুস, সম্পাদক ইসতেয়াক আহমেদ নিপুসহ পরিষদের সকল সদস্য ও জেলার গণমাধ্যম কর্মীরা।

সভায় জেলার উন্নয়ন কর্মকাণ্ডের গতি বৃদ্ধি, মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের প্রসার, যোগাযোগ অবকাঠামো উন্নয়ন, কৃষি ও অর্থনৈতিক কার্যক্রমকে আরও গতিশীল করার নানা দিক নিয়ে আলোচনায় অংশ নেন স্থানীয় গণমাধ্যম কর্মী ও অংশগ্রহণকারীরা।

সভায় বক্তারা এলাকায় টেকসই উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, পর্যটন খাতের বিকাশ, শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়ন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি সংরক্ষণ এবং কর্মসংস্থান তৈরির বিষয়ে সুপারিশ তুলে ধরেন।আয়োজকরা জানান, এই ধরনের মতবিনিময় সভা উন্নয়ন কার্যক্রমকে আরও ফলপ্রসূ করতে সহায়ক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category