• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

শেরপুরে ভারতীয় আমদানী নিষিদ্ধ মদসহ এক ব্যক্তিকে গ্রেফতার

সুলতানা আহমেদ ময়না বিশেষ প্রতিনিধি শেরপুর। / ২৩৫ Time View
Update : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

সুলতান আহমেদ ময়না বিশেষ প্রতিনিধি: ১৭ আগস্ট ২০২৫ রোববার পুলিশ সুপার আমিনুল ইসলাম শেরপুরের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় আমদানী নিষিদ্ধ মদ উদ্ধার করেছে। এসময় একজনকে গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে রাত ৭টা ৪৫ মিনিটে নালিতাবাড়ী থানার শেখেরকুড়া এলাকায় জনৈক মোঃ নজরুল ইসলামের বসতবাড়ীর পাশে মৃত সাগর আলীর কবরের নিকটে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন— মোঃ নজরুল ইসলাম (৪৩), পিতা মৃত মোকছেদ আলী, মাতা নূরজাহান বেগম, সাং-শেখেরকুড়া (বারমারী), থানা-নালিতাবাড়ী, জেলা-শেরপুর।

অভিযানে তিনটি বস্তা ভর্তি মোট ৬০ বোতল ভারতীয় তৈরী আমদানী নিষিদ্ধ মদ জব্দ করা হয়। এর মধ্যে ICONIQ WHITE ব্র্যান্ডের ৫৬ বোতল এবং ROYAL GREEN ব্র্যান্ডের ৪ বোতল রয়েছে। উদ্ধারকৃত মদের প্রতিটি বোতলের ধারণক্ষমতা ৭৫০ মিলিলিটার। বাজারমূল্য আনুমানিক ১ লাখ ৮০ হাজার টাকা।

পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত নজরুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category