• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ ছাত্র অপহরণ, আটক ২ অপহরণকারী

কাওসার হোসেন মামুন খাগড়াছড়ি প্রতিনিধি / ১৬৯ Time View
Update : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

কাওসার হোসেন মামুন খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়িতে স্কুলছাত্রকে অপহরণের ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার ও ২ অপহরণকারীকে আটক করেছে সেনাবাহিনী। রোববার (৩১ আগস্ট) রাত ১১ টার দিকে আটকদের পুলিশে সোপর্দ করা হয় এবং ভুক্তভোগীকে পরিবারের জিম্মায় দেয়া হয়।

জানা যায়, রোববার সকাল সাড়ে ১১ টায় জেলা শহরের চেঙ্গী স্কোয়ার মোড় থেকে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আল রাফি (১১) কে অপহরণ করা হয়। পরে পরিবারের কাছে মুক্তিপণ চায় দুর্বৃত্তরা। বিষয়টি সেনাবাহিনীকে জানানো পর অভিযান শুরু হয়।

খাগড়াছড়ি জোনের আওতাধীন পানছড়ি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মাহফুজুল ইসলামের নেতৃত্বে সাড়ে ৫ টার দিকে উপজেলার মোল্লা পাড়া ব্রিজ এলাকা থেকে আল রাফিকে উদ্ধার করা হয়। এ সময় বাদশা মিয়া নামে এক অপহরণকারীকে আটক করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে পানছড়ি বাজার থেকে কামরুল নামে আরেক জনকে আটক করা হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা জানান, এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category