• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

গাঁজা-ইয়াবাসহ যুবক আটক, নগদ ৭০ হাজার টাকা উদ্ধার

রাতুল গাজী, ঝালকাঠি প্রতিনিধি / ১০৪ Time View
Update : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

ঝালকাঠির নলছিটিতে গাঁজা, ইয়াবা ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ মো. আরিফ বিল্লাহ (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২৪ জুন) গভীর রাতে পৌর শহরের খাসমহল এলাকার মুরগির বাজারসংলগ্ন ফাঁকা স্থান থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) করুন চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা পালানোর চেষ্টা করলে আরিফ বিল্লাহকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। তার সঙ্গে থাকা ব্যাগ থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৫১ পিস ইয়াবা (ওজন ৫.১ গ্রাম), এবং মাদক বিক্রয়ের নগদ ৭০ হাজার ১০ টাকা উদ্ধার করা হয়।

ধৃত আরিফ বিল্লাহ খাসমহল এলাকার মৃত আ. ওয়াহেদ খলিফার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, পালাতক রবিউল ইসলাম নামে এক ব্যক্তির কাছ থেকে এসব মাদকদ্রব্য সংগ্রহ করেছিল বিক্রয়ের উদ্দেশ্যে।

এ ঘটনায় আরিফ বিল্লাহ, রবিউল ইসলাম ও অজ্ঞাত আরও ২/৩ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারনি ১৯(ক), ১০(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।

নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সালাম বলেন, মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ও নগদ অর্থসহ এক আসামিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category