• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

শেরপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রাকিবুল আওয়াল পাপুল শেরপুর প্রতিনিধি / ১৮৬ Time View
Update : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর: আসন্ন শারদীয় দূর্গাপূজা-২০২৫ উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৪ সেপ্টেম্বর বেলা সাড়ে ১২ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন করতে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, শেরপুর সেনা ক্যাম্পের মেজর মাইদুল ইসলাম, সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির উপঅধিনায়ক মিজানুর রহমান প্রমুখ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিনের সঞ্চালনা করেন।

এ সময় শারদীয় দূর্গাপূজা উদযাপন কমিটির জেলা ও থানা পর্যায়ের সকল নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, সুধীজন সহ জেলা পুলিশ, জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বছর জেলায় ১৭২টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। জেলার প্রতিটি মণ্ডপে দুর্গাপূজা সুষ্ঠু ও নিরাপদভাবে আয়োজনে প্রয়োজনীয় সমন্বয় ও প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে স্থানীয় কমিটি গঠন, দায়িত্ব বণ্টন ও বাস্তবায়নযোগ্য কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category