মেহেদী হাসান, রাঙামাটি জেলা প্রতিনিধি:রাঙামাটির লংগদু উপজেলায় কাপ্তাই লেকে নৌকা ডুবে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো এক শিশু নিখোঁজ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আকস্মিক ঝড়ো হাওয়ার কবলে পড়ে গতকাল রাতে গুলশাখালী থেকে ফেরার পথে মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া এফআইডিসি এলাকার কয়েকজন যাত্রীবোঝাই ইঞ্জিনচালিত নৌকাটি ডুবে যায়।
চারজন নিখোঁজের মধ্যে সিরিনা বেগমকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে তার ৫ বছরের সন্তান এখনো নিখোঁজ রয়েছে। অন্যদিকে, সালমা বেগমকে মৃত অবস্থায় উদ্ধার করা হলেও তার শিশু সন্তান মাসুমের সন্ধান মেলেনি।
ঘটনার সময় নৌকায় ছিলেন আছির উদ্দীন, তার স্ত্রী-সন্তান এবং ছোট ভাইয়ের স্ত্রী-সন্তান। বাড়ির কাছাকাছি আসতেই আকস্মিক ঝড়ে নৌকাটি ডুবে যায়।
এদিকে রাঙামাটি থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং লংগদু জোনের সেনা সদস্যরা উদ্ধার কাজে অংশ নিয়েছেন। স্থানীয়রাও নিখোঁজদের খুঁজে পেতে সহযোগিতা করছেন।