• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

মোরেলগঞ্জে খাল থেকে ভাসমান মরদেহ উদ্ধার

শেফালী আক্তার রাখি, মোড়েলগঞ্জ প্রতিনিধি। / ২৬৬ Time View
Update : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সদর বারইখালী খাল থেকে জাকির খান (৫০) নামের এক দিনমজুরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার ২৭ জুন সকালে মোরেলগঞ্জ পৌরসভার সুকুমারের ঘাটে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

জানা গেছে, নিহত জাকির খান গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতলুবুর রহমান।

নিহত জাকির খান পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার কলারন গ্রামের নূর মোহাম্মদ খানের ছেলে। তিনি স্ত্রী নাসিমা বেগম ও তিন মেয়ে সন্তানসহ মোরেলগঞ্জ পৌর শহরের কেজি স্কুল সংলগ্ন মোল্লাবাড়িতে ভাড়া বাসায় বসবাস করতেন।

ওসি মো. মতলুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের স্ত্রী নাসিমা বেগম মরদেহ শনাক্ত করেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category