• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

খুলনা বিভাগীয় পর্যায়ে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর উদ্বোধন

শেখ শাহরিয়ার খুলনা প্রতিনিধি / ২৩৩ Time View
Update : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

শেখ শাহরিয়ার (খুলনা):খুলনা বিভাগীয় পর্যায়ে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) টিকাদান ক্যাম্পেইন-২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (১২ অক্টোবর) সকালে খুলনা জিলা স্কুলের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, টাইফয়েড টিকা হালাল, নিরাপদ ও কার্যকরী। ইপিআই-এর আওতায় প্রদত্ত টিকা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। তিনি বলেন, “আমরা টিকাদানে বড় সফলতা অর্জন করেছি। আগামী প্রজন্মকে সুস্থ ও সবল রাখতে টিকার বিকল্প নেই। টাইফয়েড একটি মারাত্মক সংক্রামক রোগ, যা নির্মূলে সরকার দৃঢ়ভাবে কাজ করছে।”

তিনি আরও বলেন, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কোন শিশু যেন টিকাদান কার্যক্রমে বাদ না পড়ে, সে বিষয়ে প্রচার জোরদারের আহ্বান জানান তিনি। পাশাপাশি গুজবে কান না দিয়ে শিশুদের টিকাদানে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান বিভাগীয় কমিশনার।

অনুষ্ঠানে জানানো হয়, এ ক্যাম্পেইনের আওতায় সারাদেশে প্রায় পাঁচ কোটি শিশুকে টাইফয়েড টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে খুলনা বিভাগে প্রায় ৪৩ লাখ শিশু টিকাপ্রাপ্ত হবে—এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে ২৮ লাখ ৯৭ হাজার ৪৪টি শিশু এবং কমিউনিটি পর্যায়ে ১৩ লাখ ৮৭ হাজার ৫৩৩টি শিশু টিকা পাবে। খুলনা বিভাগের ৩২ হাজার শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি পর্যায়ের কেন্দ্রে এই ক্যাম্পেইন পরিচালিত হবে।

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন (টিসিভি) এর আওতায় প্রথম দুই সপ্তাহ (১২–৩০ অক্টোবর) শিক্ষা প্রতিষ্ঠান ও স্থায়ী টিকাদান কেন্দ্রে, এবং পরবর্তী দুই সপ্তাহ (১–১৩ নভেম্বর) কমিউনিটি ও স্থায়ী কেন্দ্রে টিকা প্রদান করা হবে।
নয় মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে এক ডোজ টিকা দেওয়া হবে।

এই টিকা পেতে জন্মনিবন্ধন সনদের তথ্য (১৭ ডিজিট) দিয়ে www.vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। যাদের জন্মনিবন্ধন সনদ নেই, তাদের তালিকা প্রস্তুত করে বিশেষ ব্যবস্থায় টিকা প্রাপ্তি নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. শেখ ছাইদুল হক, যুগ্মসচিব (প্রকল্প বাস্তবায়ন ও জনস্বাস্থ্য) মোঃ সফিউল আলম এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. মোঃ আরিফুর রহমান।
সভাপতিত্ব করেন খুলনা স্বাস্থ্য দপ্তরের বিভাগীয় পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মোঃ মুজিবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. মোঃ খালেদ হোসেন, ইউনিসেফের খুলনা চিফ মোঃ সাজিদুল ইসলাম, খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হকসহ স্বাস্থ্য ও গণমাধ্যমকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category