• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

ইটনায় ৩ হাজারেরও বেশি কবর খোঁড়া গোরখোদক মনু মিয়া চাচা আর নেই

কুতুবউদ্দিন আহমেদ বিশেষ প্রতিনিধি কিশোরগঞ্জ / ৪০৬ Time View
Update : শনিবার, ২৮ জুন, ২০২৫

কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের স্বনামধন্য গোরখোদক, প্রবীণ সমাজসেবক মনু মিয়া চাচা আর নেই। শনিবার (২৮ জুন) সকাল ১০টা ১৫ মিনিটে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর। বার্ধক্যজনিত অসুস্থতায় ভোগছিলেন তিনি।

মনু মিয়া চাচা একজন গরিব ও মধ্যবিত্ত পরিবারের দাফনের কাজে আজীবন নিঃস্বার্থভাবে কাজ করেছেন। তিনি তাঁর জীবদ্দশায় ৩ হাজারেরও বেশি কবর খুঁড়ে মৃতদের দাফনে অংশ নেন, যা এলাকাবাসীর কাছে তাঁকে এক মানবিক প্রতীক ও দৃষ্টান্ত হিসেবে গড়ে তোলে।

তাঁর মৃত্যুতে জয়সিদ্ধি ইউনিয়ন, ইটনা উপজেলা ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠন তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।

স্থানীয় এক মসজিদের ইমাম বলেন, “মনু চাচা ছিলেন একজন বিনয়ী, ধর্মভীরু এবং দায়িত্ববান মানুষ। দাফন কাজকে তিনি শুধু পেশা নয়, ইবাদত হিসেবে দেখতেন। তাঁর চলে যাওয়া আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি।”

মনু মিয়ার জানাজা ও দাফনের সময় পারিবারিকভাবে নির্ধারণ করা হবে বলে জানা গেছে। তাঁর মৃত্যুতে আত্মীয়স্বজন, প্রতিবেশী এবং পরিচিতজনেরা গভীর শোক প্রকাশ করেছেন।

মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category