• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সফল করতে সুনামগঞ্জে ধানের শীষের প্রার্থী এড. নুরুল ইসলামের পক্ষে নারী সমাবেশ

কুলেন্দ শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি। / ২৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

সুৃনামগঞ্জ প্রতিনিধি:বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে এবং সুনাসমগঞ্জ-৪ আসনে জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এড.নুরুল ইসলাম নুরুলকে প্রার্থী করার দাবিতে জেলা মহিলা বিএনপির হাজাঁরো হাজাঁরো নারীদের উপস্থিতিতে স্মরণকালের মহা-নারীসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে সদর,পৌরসভা ও বিশ্বম্ভরপুর উপজেলার সকল ধর্মের নারীদের খন্ড খন্ড মিছিলে নারীদের উপস্থিতিতে বাসস্ট্রেশন এলাকায় তিল ধারনের ঠাই মিলেনি।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দল সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের পুরাতন বাসস্ট্রেশন এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দল সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি লুঃফা আনোয়ারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এ্যাডভোকেট হাফেজা ফেরদৌস লিপনের সঞ্চালনায় ৩১ দফার লিফলেট বিতরণ ও নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আকবর আলী,এড. শেরেনুর আলী,মোঃ রেজাউল হক,আবুল কালাম আজাদ,মোঃ ফুল মিয়া,জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি সুহেল আহমদ জেলা মহিলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খাদিজা কলি,যুগ্ম সাধারন সম্পাদক রুমি বেগম,রুনা আক্তার,প্রচার সম্পাদক মণিরা আক্তার লিজা,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুনাজ্জির হোসেন,সদস্য সচিব জাহাঙ্গীর আলম,জেলা যুবদলের যুগ্ম আহবায়ক তফাজ্জল হোসেন,মমিনুল হক কালারচাঁন,সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজুসহ জেলা,উপজেলা বিএনপি,যুবদল মহিলা দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দরা।

প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেছেন,বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সকল ধর্মের মানুষের সমধিকার প্রতিষ্ঠা করে নারীদেও শিক্ষার গুনগত মান উন্নয়নে বিএনপির সরকার কাজ করেছে। আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি জনজনের ভোটে আগামীতে ক্ষমতায় আসলে দেশে সকল নারীদের জন্য ফ্যামিলি কার্ড কওে দিবেন এবং বয়স্ক ও বৃদ্ধ নারীদের বিধবা ভাতা বয়স্কভাতা সহ সকল ধরনের সুযোগ করে দিতে দেশের জনগনের মাঝে আমরা বিএনপির কর্মী হিসেব ৩১ দফা কার্যক্রমের লিফলেট বিতরণ করছি। তিনি আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে উপস্থিত হাজাঁরো নারী সমাজের প্রতি আহবান জানান। পরে নারীদের একটি মিছিল বিশাল মিছিল পুরাতন বাসস্ট্রেশন থেকে শুরু শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্রেশনে এসে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category