• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

কয়রায় তিন শতাধিক রোগীর বিনামূল্যে চক্ষু চিকিৎসা

শেখ শাহরিয়ার খুলনা প্রতিনিধি / ১৫৯ Time View
Update : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

শেখ শাহরিয়ার (খুলনা):খুলনার কয়রায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় কয়রা ঘুগরাকাটি সিনিয়র ফাযিল (ডিগ্রি) মাদরাসার মাঠে ‘গ্রামীণ চক্ষু হাসপাতাল’-এর উদ্যোগে দিনব্যাপী এ শিবিরের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “মানুষের কল্যাণে কাজ করা আমাদের ধর্মীয় ও নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও আমি এ ধরনের সামাজিক সেবা কার্যক্রম অব্যাহত রাখব ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন, তাদেরকে আইনি স্বীকৃতি দিয়ে অবিলম্বে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করা প্রয়োজন। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে প্রস্তুত করা এ সনদ দ্রুত কার্যকর করা হলে দেশে সুশাসন ও স্থিতিশীলতা ফিরে আসবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগালী ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল হামিদ। পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি শরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা সহকারী সেক্রেটারি এডভোকেট মোস্তাফিজুর রহমান, কয়রা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি শেখ সায়ফুল্লাহ, ঘুগরাকাটি সিনিয়র ফাযিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সুজাউদ্দীন আহমেদ এবং ঘুগরাকাটি তরুণ সংঘের উপদেষ্টা সালাহউদ্দীন আহমেদ।

চক্ষু শিবিরে গ্রামীণ চক্ষু হাসপাতালের ডা. শামীম হোসেন আল মাহমুদ ও আরাফাত হোসেনের নেতৃত্বে নয় সদস্য বিশিষ্ট একটি চিকিৎসক দল তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করেন। যাচাই-বাছাই শেষে ২০ জন রোগীকে ছানি ও নালী অপারেশনের জন্য সাতক্ষীরার গ্রামীণ চক্ষু হাসপাতালে প্রেরণ করা হয়।

স্থানীয় এলাকাবাসী এমন মানবিক উদ্যোগের জন্য গ্রামীণ চক্ষু হাসপাতাল ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category