• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

হঠাৎ ভেঙে পড়ল পাইকগাছার শামুকপোতা–পুটিমারী সংযোগ ব্রিজ, যোগাযোগ বন্ধ

শেখ শাহরিয়ার খুলনা প্রতিনিধি / ২০৫ Time View
Update : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

শেখ শাহরিয়ার (খুলনা):পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের শামুকপোতা ও পুটিমারী এলাকার মানুষসহ আশেপাশের তিনটি বিদ্যালয়, তিনটি বাজার ও শতাধিক পরিবারের যাতায়াতের একমাত্র ব্রিজ হঠাৎ ভেঙে পড়েছে। মঙ্গলবার গভীর রাতে ভেঙে পড়া ব্রিজের কারণে উভয়পাড়ের মানুষের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

স্থানীয়রা জানান, ২০০০ সালে নির্মিত এই ব্রিজ দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। বারবার সংস্কারের আবেদন করা হলেও কোনো কর্তৃপক্ষ উদ্যোগ নেয়নি। স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান বলেন, “ব্রীজটি নড়বড়ে হয়ে পড়লেও কেউ মেরামতের উদ্যোগ নেয়নি। এখন পুরোপুরি ভেঙে পড়ায় আমরা ভীষণ সমস্যায় পড়েছি।”

ব্রীজটি ভেঙে পড়ায় শিক্ষার্থী ও ব্যবসায়ীসহ সাধারণ মানুষদের দৈনন্দিন চলাচল ও পণ্য আনা-নেওয়া বন্ধ হয়ে গেছে। স্থানীয়রা দ্রুত নতুন পাকা ব্রিজ নির্মাণের দাবি তুলেছেন।

পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন ও উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলা প্রকৌশলী জানিয়েছেন, স্থায়ী পাকা ব্রিজ নির্মাণে সময় ও অর্থ প্রয়োজন। তবে অস্থায়ী কাঠের ব্রিজ নির্মাণের মাধ্যমে যোগাযোগ স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইউএনও মাহেরা নাজনীন বলেন, “জনভোগান্তি লাঘব এখন আমাদের প্রধান অগ্রাধিকার। দ্রুত অস্থায়ী ব্রিজ নির্মাণ করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category