• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

পটিয়ায় বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ প্রদর্শনী ও পুরস্কার বিতরণ

সেলিম চৌধুরী পটিয়া প্রতিনিধি / ২২৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’ প্রতিপাদ্য নিয়ে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫। দিনটি উপলক্ষে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহায়তায় পটিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।

বুধবার (২৬ নভেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা এবং প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করে। সকালে হাসপাতাল চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো: ইলিয়াছের সভাপতিত্বে এবং উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ডিউক চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বীরমুক্তিযোদ্ধা মো: আবদুল মান্নান।

বক্তব্য রাখেন পটিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, খাদ্য কর্মকর্তা মো: জামাল হোসেন, আইসিটি অফিসার মৃন্ময় দাশ, উপজেলা একাডেমিক অফিসার বাবুল কান্তি, ভেটেরিনারি সার্জন ডা. সাদ্দাম হোসেন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. বৃষ্টি বড়ুয়া এবং প্রবীন সাংবাদিক নুর হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের সামগ্রিক আর্থ–সামাজিক উন্নয়নে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রোগ নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন কার্যক্রমের উল্লেখ করে তারা জানান—লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) প্রতিরোধে ১৭ লাখ ডোজ টিকা, ক্ষুরা রোগ (এফএমডি) নির্মূলে নির্দিষ্ট অঞ্চলে জোনিং কার্যক্রম এবং ছাগলের পিপিআর রোগ নিয়ন্ত্রণে প্রায় ৬ কোটি ডোজ টিকা প্রদান করা হয়েছে। বক্তারা আরও বলেন, প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের মাধ্যমে আধুনিক প্রযুক্তির বিস্তার, নিরাপদ খাদ্য উৎপাদন, নারী ও যুব উদ্যোক্তা সৃষ্টি, আন্তর্জাতিক মান অর্জন এবং সরকারি–বেসরকারি সমন্বয় আরও জোরদার হবে। প্রাণিসম্পদ খাতের উন্নয়ন এবং জনসচেতনতা সৃষ্টিতে গণমাধ্যমের ভূমিকাকেও তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন।

এদিকে, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে হাসপাতাল চত্বরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে ২৫টি স্টলে উদ্যোক্তা ও খামারীরা গবাদিপশু, হাঁস-মুরগি ও পাখিসহ বিভিন্ন প্রাণিসম্পদ উপস্থাপন করেন। অতিথিসহ নানা শ্রেণী-পেশার মানুষ স্টলগুলো পরিদর্শন করেন। অনুষ্ঠানের শেষে সফল উদ্যোক্তা ও খামারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category