• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

কেরাণীগঞ্জে সাংবাদিকের ওপর মাদক ব্যবসায়ীর হামলা: থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক / ৩০৬ Time View
Update : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: কেরাণীগঞ্জ মডেল থানার জিয়ানগর এলাকায় দৈনিক প্রতিদিনের কাগজ-এর ক্রাইম রিপোর্টার এবং বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন (বসকো) কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ ফয়সাল হাওলাদার-এর ওপর স্থানীয় মাদক ব্যবসায়ীদের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-৩১৮) দায়ের করেছেন। ঘটনাটি ঘটে শুক্রবার (০৬ ডিসেম্বর ২০২৫) বিকেল ৫টা ১৫ মিনিটে খোলামোড়া জিয়ানগর কাঁচা রাস্তার আসার

আশার আলো স্কুলের গলির মেইন রাস্তায়। জিডিতে বলা হয়, সাংবাদিক ফয়সাল স্থানীয় মাদক ব্যবসায়ী নিজাম হোসেন (৪২)কে রিকশাচালক এক ব্যক্তির কাছে মাদক বিক্রি করতে দেখে ভিডিও ধারণের চেষ্টা করলে নিজামসহ অজ্ঞাত ৪-৫ জন তার পথ রোধ করে। এসময় হামলাকারীরা তার ভিভো ৭১২ মোবাইল ফোন, ক্যামেরার স্ট্যান্ড ও দৈনিক প্রতিদিনের কাগজ মাল্টিমিডিয়ার মাইক ছিনিয়ে নেয়। বাধা দিলে নিজাম, তার স্ত্রী *আমেনা বেগম (৩৬) *সহ আরও কয়েকজন ফয়সালকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুল জখম করে। পাশাপাশি তাকে প্রাণে হত্যার হুমকিও দেওয়া হয়। হামলার পর থেকে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জিডিতে উল্লেখ রয়েছে। ফয়সাল হাওলাদার ভবিষ্যৎ সুরক্ষার স্বার্থে ঘটনাটি থানায় সাধারণ ডায়েরিভুক্ত করার অনুরোধ জানান। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। কেরাণীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান ডাবলু বলেন, “অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন “চ্যানেল আর” এর সম্পাদক মোঃ রবিউল আওয়াল তিনি বলেন, “মাদক ব্যবসায়ীদের হাতে সাংবাদিক হামলার শিকার এটি অত্যন্ত উদ্বেগজনক। ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category